ফুলবাড়ী সীমান্তে বিএসএফের হাতে গরু চোরাকারবারী আটক

ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশী এক গরু চোরাকারবারীকে আটক করেছে বিএসএফ। বৃহস্পতিবার ভোরে উপজেলার দক্ষিণ অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক ৯৪৪/৩ এস পিলারের নিকট এ ঘটনা ঘটে।
সীমান্তের একাধীক সুত্রে জানা গেছে, সীমান্তবর্তি অনন্তপুর গ্রামের আলী হোসেনের ছেলে গরু চোরাকারবারী তাজুল হোসেনের নেতৃত্বে ১২/১৪ জনের একটি দল বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে ভারত থেকে গরু আনার জন্য আন্তর্জাতিক ৯৪৪/৩ এস পিলারের নিকট দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় ১৯২ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধাপরাহাট বিওপি’র সদস্যরা কাঁটাতারের বাইরে এসে এক রাউন্ড ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গরু চোরাকারবারীদের ধাওয়া দেয়। এসময় অন্যান্যরা পালিয়ে আসলেও দক্ষিণ অনন্তপুর সীমান্ত এলাকার আলতাফ হোসেনের ছেলে মো: শাহাদত হোসেন (৩০)কে আটক করে বিএসএফ। বর্তমানে তিনি বিএসএফের হেফাজতে রয়েছেন বলে জানাগেছে।

১৫ লালমনিরহাট ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উর্দ্ধতন কতৃপক্ষের আদশ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share Button