রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অপ্রীতিকর অবস্থায় বহিরাগত প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন থেকে তাদের আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মুহিব্বুল মুন বিষয়টি নিশ্চিত করেছেন। তাদেরকে তাজহাট থানায় পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মোঃ নাজমুল ইসলাম (২০) এবং নগরীর শালবন এলাকার আমিনুল ইসলামের মেয়ে আরশি জান্নাতি (১৮)।
পুলিশ জানায়, তারা দুজনই রংপুর আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ছেলেটি এইচএসসি পাস করেছে এবং মেয়েটি এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে তাজহাট থানার ওসি শেখ রোকোনুজ্জামান বলেন, আমরা তাদের দুজনকেই জিজ্ঞাসা করছি। আইনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালযের় প্রক্টর আতিউর রহমান বলেন, আমি এ বিষয়ে এখনো অবগত হইনি।
