ফুলবাড়ীতে বিসি/টিআইপি প্রকল্পের বাল্যবিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধকরন সভা

ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে ইউ এস এ আই ডি ও উইনরক ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় ‘বাংলাদেশ কাউন্টার ট্রাফিকিং-ইন-পারসনস্'(বিসি/টিআইপি) প্রকল্পের বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে ভূমিকা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২১ আগস্ট ২০১৯) সকাল ১১ টায় ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সভায় ইউনিয়ন সিটিসি কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক, প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা তথ্য সেবা কর্মকর্তা, সিবিও লিডার, কাজী, ইমাম, হিন্দু বিবাহ নিবন্ধক উপস্থিত ছছিলেন। ওরিয়েন্টেশন এর মূল সঞ্চালক হিসেবে ছিলেন মো: ফরহাদ আলম-প্রজেক্ট অফিসার, বিসি / টিআইপি প্রকল্প, ফুলবাড়ী, কুড়িগ্রাম ও মোঃ হাফিজুর রহমান ও মিঠু চন্দ্র-কমিউনিটি মবিলাইজার।

Share Button