২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নুরনবী মিয়া, ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

বুধবার(২১ শে আগস্ট) সকালে ফুলবাড়ী উপজেলা আওয়ামলীগের উদ্যোগে কাঠারীমাঠ ও পোদ্দার মার্কেট থেকে পৃথক পৃথক শোক র‌্যালী, বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফুলবাড়ী বাজারের তিনকোনা মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সিনিয়ান -সহ সভাপতি শাহাজান আলী বাদশা, যুগ্ন-সাধারন সম্পাদক নুরুল হুদা দুলাল, দেলোয়ার হোসেন, কৃষকলীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইচ চেয়ারম্যান আব্দুল লতিফ, যুবলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন, জেলা পরিষদের সদস্য আহম্মদ আলী পোদ্দার রতন প্রমুখ।

বক্তারা গ্রেনেড হামলার সাথে জড়িত দোষী ব্যক্তিদের দ্রুত বিচার ও এছাড়া হামলার পরিকল্পনাকারী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে তার ফাঁসির দাবী জানান।

Share Button