রংপুরে ফেন্সিডিলসহ অাটক ২

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরের কাউনিয়ার হারাগাছ থেকে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মিনাল আলী দর্জিপাড়ার বাবুল মিয়ার ছেলে ও রাজু মিয়া একই এলাকার নুর ইসলামের ছেলে।

হারাগাছ থানার ওসি (অপারেশন) মো. রবিউল ইসলাম জানান, ওই দুই মাদক বিক্রেতা গংগাচড়ার তিস্তার চরাঞ্চল মর্নেয়া গ্রাম থেকে ফেনসিডিল নিয়ে হারাগাছে প্রবেশ করছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসি’র নেতৃত্বে এসআই মেহেদি হাসান, এসআই নুর ইসলাম, এএসআই আতাউর ও সঙ্গিও ফোর্স দর্জিপাড়া স্কুলের সামনের সড়কে তাদেরকে আটক করে। তাদের ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরপিএমপি হারাগাছ থানার ওসি একেএম নাজমুল কাদের বলেন, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে শনিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, মাদক কেনাবেচার সঙ্গে যে ই জড়িত থাকুক তাদের ছাড় দেয়া হবে না।

Share Button