রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুরের মিঠাপুকুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর গলায় ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
অাজ ১৭ ই অাগস্ট শনিবার ভোরে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই ঘটনাটি ঘটে। আহত রহিমা বেগম নাসিরাবাদ গ্রামের ভ্যানচালক হারুন মিয়ার স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, নাসিরাবাদ গ্রামের ভ্যানচালক হারুন মিয়ার সঙ্গে স্ত্রী রহিমা বেগমের পারিবারিক কলহ চলছিল।
শনিবার ভোরে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে রহিমার গলায় ছুরি দিয়ে আঘাত করে হারুন।
এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হন। তাৎক্ষণিক গুরুতর আহত রহিমাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে হারুনকে আটকে রেখে পুলিশে খবর দিলে দুপুরে ঘটনাস্থল থেকে ঘাতক স্বামীকে আটক করে মিঠাপুকুর থানা পুলিশ।
