স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্জাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। আলোচনা সভা, র্যালি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা চত্বর মুক্তমঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান এর সভাপতিত্বে এবং নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুকের সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান,
অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, ওসি (তদন্ত) পলাশ মন্ডল প্রমুখ। সভা শেষে চিত্রাঅঙ্কন, আবৃতি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, মিলাদ মহাফিল, দোয়া, গবিবদের মাঝে খাবার বিতরণ করা হয়।
