নুরনবী মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায় শোক র্যালি, অালোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দাশিয়ারছড়া শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসা, দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চ বিদ্যালয়, ও স্থানীয় নেতাকর্মীবৃন্দের যৌথ অায়োজনে বিকালে কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে একটি শোক র্যালী বের হয়ে কালিরহাটের প্রধান রাস্তাগুলো প্রদক্ষিণ শেষে কালিরহাট এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা চত্ত্বরে এসে সমাবেত হয়। পরে এতিমখানা কক্ষে মিলাদ ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের অায়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, সাবেক বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, দাশিয়ারছড়া ইউনিটের সভাপতি আলতাব হোসেন, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সরকার মানোয়ার পাশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন, দাশিয়ারছড়া আ’লীগের নেতা নুরআলম মিয়া, দাশিয়ারছড়া শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার মুহাঃ শাহানুর, দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম প্রমুখ।
