নাগেশ্বরীতে ব্যাচ-৯৪ এর ঈদ পুনর্মিলনী।। বন্ধুদের মিলন মেলায় হৈ চৈ আনন্দে সারাদিন

স্টাফ রিপোর্টারঃ

নাগেশ্বরীতে ঈদ পুনর্মিলনীতে একত্রিত হয়েছে এসএসসি ব্যাচ-৯৪ বন্ধুরা। ঈদ উল আযহার পরদিন মঙ্গলবার নাগেশ্বরী সরকারি কলেজ হলরুমে বিভিন্ন আয়োজনে হৈচৈ আর আনন্দে সরাদিন কাটিয়েছেন তারা।

এদিন সকালে কলেজ মাঠে বটগাছ তলায় একত্রিত হয়ে তারা একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে শেষ হয়। দুপুর ১২ টায় শুরু হয় আলোচনাসভা। বক্তব্য রাখেন ব্লুমীং নীটওয়্যার লিমিটেডের পরিচালক মাজহারুল ইসলাম মাজু, ডা. ইউনুছ আলী, ডা. মিলন, আরিফুর রহমান, উন্নয়ন কর্মী ফরিদুল জুলফিকার, শাহাজামাল ইসলাম টিপু, সাবেক চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবির রাশেদ, প্রভাষক তাজুল ইসলাম, প্রভাষক মফিজুল ইসলাম, প্রকৌশলী রফিকুল ইসলাম, ইত্তেফাক সংবাদদাতা কীর্ত্তিকা সেন বিল্টু, মঞ্জুরুল ইসলাম, জাহেদুল আলম ব্যাপারী, যুবলীগ নেতা জাহেদুল ইসলাম, নিশির বিহারী প্রমুখ। এছাড়াও প্রত্যেক বন্ধু তাদের নিজস্ব মতামত ব্যাক্ত করেন। পরে র‌্যাফেল ড্র, কুইজ ও গান বাজনায় কাটে সারদিন।

অপরদিকে বুধবার বিভিন্ন আয়োজনে একই জায়গায় ঈদ পুনর্মিলনী উদযাপন করেছে এসএসসি ব্যাচ ৯৫ এর শিক্ষার্থীরা। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্রে একই রকম আয়োজনে ঈদ আনন্দ ভাগাভাগি করে বেশ কয়েকটি এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা।

Share Button