ফুলবাড়ীতে গুণীজন সংবর্ধনা প্রদান

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ পূণর্মিলনী, গুণীন সংবর্ধনা, ঊষা বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন (ঊষা) অনুষ্ঠানের আয়োজন করে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো ও স্পাইনাল সার্জন, অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ডা: মোহাম্মদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঊষা’র সভাপতি সাজ্জাদ হোসেন সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো: আব্দুর রহিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান লাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড: মু: আইনুল হক রংপুর কারমাইকেল কলেজের অধ্যাপক (অব:) আব্দুস সোবহান, মহাখালি জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারি অধ্যাপক ডা: মো: সেরাজুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক ডা: মো: লুৎফর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকার উপ-পরিচালক (অব:) গোলাম সারোয়ার প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকায় বিভিন মঞ্চে ৬ টি সফল নাটকের রচয়িতা গোলম হাজ্জাজ মিঞাসহ শামসুল হক বিএসসি কে মরণোত্তর সংবর্ধণা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Share Button