মধুপুরে গাড়ি চাপায় যুবক নিহত

আব্দুল হামিদ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় এক যুবক (৪০) নিহত হয়েছেন। বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার বিমান ঘাঁটি টেলকিএলাকায় এ দুর্ঘটনারঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধি ছিলেন বলে স্থানিয়রা জানান। মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হান্নান জানান, মানসিক প্রতিবন্ধি ওই ব্যক্তি সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কেরকাছে টেলকি বিমান ঘাটি এলাকায় রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। তখন কোনো একটি গাড়ি তাকে চাপা দিলে এতে মানসিক প্রতিবন্ধি ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন।

Share Button