কুড়িগ্রামে ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতির উদ্যোগে অর্থ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতির উদ্যোগে কুড়িগ্রামে ঈদ পূর্বক বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাব, উলিপুর ও ভূরুঙ্গামারীতে ২ শতাধিক মানুষের মাঝে অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগ সাংবাদিক সমিতির আহবায়ক মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম প্লাবন, সদস্য আরিফুল ইসলাম আরিফ ও হাবিবুর রহমান রাজ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পদক খ.ম আতাউর রহমান বিপ্লব, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু প্রমুখ। এসময় প্রত্যেককে ৫শ’ টাকা করে মোট ১ লক্ষ টাকা বিতরণ করা হয়।

Share Button