রূপগঞ্জে ৪০ লিটার মদসহ ২জন গ্রেফতার

শাকিল আহম্মেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাইড়ার টেক এলাকা থেকে ৪০ লিটার চোলাই মদসহ সালাহউদ্দিন ও মতিন নামের ২ মাদক ব্যবসায়ীকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশের সহকারী দারোগা হাবিব ও জহিরুলসহ সঙ্গীয় ফোর্স। বৃহস্পতিবার সকালে গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা ৪০ লিটার মদ উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন
খিলক্ষেত থানার পাতিরা এলাকার নায়েব আলির ছেলে সালাহউদ্দিন মফি মিয়ার ছেলে মতিন। তাদের বিরুদ্ধে ঢাকার খিলক্ষেত থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

Share Button