টাঙ্গাইলের মধুপুরে মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন

আ. হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশে মশক নিধন এবং মশা বাহিত রোগ প্রতিরোধ কল্পে- মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৯ পালন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে র‌্যালি ও আলোচনা সভা করেছেন উপজেলা প্রশাসক।
বুধবার (৩১ জুলাই) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে মশা নিধন ও পরিছন্নতা বিষয়ক একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মধুপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। এ সময় আরো উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Share Button