স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাইট অব ওয়ে (Right of Way) কাজের জন্য আগামীকাল রোববার (১ নভেম্বর) নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নাগেশ্বরী জোনাল অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, নাগেশ্বরী-১ উপকেন্দ্রের ২-বি ফিডারের আওতাধীন হাসেম বাজার সেকশনে এ কাজ পরিচালনা করা হবে। এ কারণে হাসেম বাজার ও হরির পাট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ গ্রাহকদের বিষয়টি আগে থেকেই বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছে নাগেশ্বরী জোনাল অফিস।
