ভুরুঙ্গামারীতে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য কর্তৃক বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ

ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

ভুরুঙ্গামারীতে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য কর্তৃক বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আসলাম হোসেন সওদাগর এমপি তার নিজস্ব তহবীল থেকে ৫ লাখ টাকা উপজেলার শিলখুড়ি ও তিলাই ইউনিয়নের ৫টি ওয়ার্ডের প্রায় ৪ হাজার বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও শুকনা খাবার হিসাবে বিস্কুট বিতরন করেন । এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এমদাদুল হক মন্টু, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান গনী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাহানারা বেগম মীরা,শিলখুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন মাষ্টার,তিলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । পরে তিনি ধলডাঙ্গা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং দুধকুমর নদের ভাঙ্গন এলাকা পরিদর্শন করে নদের ভাঙ্গনের কবল থেকে রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

Share Button