চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে ১৭৪ কেজি চোরাচালানকৃত ভারতীয় জিরাসহ আরিফ বাবু (২৩) নামে এক যুবককে গ্রেপ্তাতার করেছে থানা পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬ খ্রি.) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী থানাধীন থানাহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আরিফ বাবু (২৩) উলিপুর উপজেলার জোনাইডাঙ্গা এলাকার মঞ্জু মিয়ার ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে চিলমারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার।
