নাগেশ্বরীতে কুইজ প্রতিযোগিতা, সাহিত্য আড্ডা ও দেশসেরা শিক্ষককে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাসিক পাঠচক্র, কুইজ প্রতিযোগিতা, সাহিত্য আড্ডা, পুরস্কার বিতরণ এবং দেশসেরা শিক্ষককে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হয়েছে। “বই পড়ি মানুষ গড়ি, আলোকিত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে রশিদ মন্ডল আদর্শ পাঠাগারের আয়োজনে রোববার (১১ অক্টোব) কাজী মার্কেট সংলগ্ন পাঠাগার মিলনায়তনে দিনব্যাপী এই অনুষ্ঠান হয়।
রশিদ মন্ডল আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং কবি সাদিকুর রহমানের সঞ্চালণায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, নূর মোহাম্মদ আল-আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তৌহিদ-উল পাঠাগারের প্রতিষ্ঠাতা, গীতিকার তৌহিদ-উল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান, ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম. আনিছুর রহমান, সময় পাঠাগারের প্রতিষ্ঠাতা আকমল হোসেনসহ অনেকে।
পরে বিকালে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয় এবং দেশসেরা শিক্ষক আকলিমা আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়। শেষে উপস্থিত কবি ও লেখকদের স্বরচিত কবিতা ও গল্প পাঠ এবং গানের আসর অনুষ্ঠিত হয়। কবিতা পাঠ করেন কবি আজিজুল হাকিম মন্ডলম কবি সোমা মালাকার, কবি হৃদয় আহমেদ, কবি শফিকুল ইসলাম, কবি সাদিকুর রহমানসহ অনেকে।

Share Button