নাগেশ্বরীতে ৩ দিনব্যাপী স্বাস্থ্য ও কমিউনিটি ইংগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে তিনদিন ব্যাপী মা ও নবজাতক শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি ইংগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সোমবার (১২ অক্টোবর) বিকেলে সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। এর আগে গত শনিবার (১০ অক্টোবর) সকালে কর্মশালার উদ্বোধন করা হয়। স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
সমাপনি অনুষ্ঠানে নাগেশ্বরী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস।

প্রশিক্ষণে তিনদিন মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ পরিচালনা করেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রমজান আলী ও মেডিকেল অফিসার ডা. সামিউল হাসান। এছাড়াও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কুড়িগ্রামের উপ-পরিচালক মোজাম্মেল হক, সহকারি পরিচালক মেজবাহ উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র প্রজেক্ট ম্যানেজার আজিজুল হক, প্রকল্প প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর সানজিদা সিদ্দিকা, ও মায়া মনি মিষ্টি প্রশিক্ষণকালে উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণের মাধ্যমে মাতৃ, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরী স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয় সমূহ স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যা্য়ের কর্মকর্তাদের অংশ গ্রহণ নিয়ে আলোচনা করা হয়। এছাড়া মাতৃস্বাস্থ্যের নানা সমস্যা, গর্ভকালীন ও প্রসবকালীন সেবা, নবজাতকের যত্ন, শিশুর টিকাদান, অপুষ্টি প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন ও বাল্যবিয়ে প্রতিরোধে করনীয় নানা বিষয়ে আলোচনা হয়।

Share Button