স্টাফ রিপোর্টার:
জরুল বর্ষ উপলক্ষে কুড়িগ্রাম জেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে স্কুল ও কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন নাগেশ্বরী উপজেলার অনন্যা খাতুন। তিনি নয়া খবর ডট কম-এর ভয়েস প্রেজেন্টোর এবং কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসনের আয়োজনে এবং কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় শনিবার (১০ (অক্টোবর) কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজে আয়োজিত প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন।
অনন্যা খাতুন জানান, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর জেলা পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। তাঁর এই গৌরবময় অর্জন প্রতিভা, অধ্যবসায় ও সাহিত্যপ্রেমের এক অনন্য স্বীকৃতি বলে মনে করছেন সাহিত্য সংশ্লিষ্টরা। এরপর অনন্যা খাতুন বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবেন। বজেন্য সকলের দোয়া কামনা করেছেন তিনি।
