কচাকাটায় বিজিবির অভিযানে ৩২ পিস ইয়াবাসহ একজন আটক

কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের কচাকাটায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রবিউল ইসলাম (বাচ্চু) (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) রাতে কচাকাটা থানাধীন বল্লভেরখাস ইউনিয়নের চেয়ারম্যানপাড়া গ্রামের একটি মসজিদের পাশের কাঁচা রাস্তা থেকে তাঁকে আটক করা হয়।

আটক রবিউল ইসলাম (বাচ্চু) ওই এলাকার মৃত মনছার আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ৮ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে মাদারগঞ্জ বিওপির বিজিবি সদস্যরা বিশেষ টহলে বের হন। এ সময় কচাকাটা থানাধীন মাদারগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে সিভিল সোর্সের মাধ্যমে তাঁরা জানতে পারেন, বল্লভেরখাস ইউনিয়নের চেয়ারম্যানপাড়া গ্রামের একটি মসজিদের পাশের কাঁচা রাস্তায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রি করছেন।

পরে রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে তাঁদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে আটক করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত কালো-নীল চেক লুঙ্গির ডান কোচ থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ৩২ পিস লাল রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৩ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৬০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া তাঁর কাছ থেকে একটি ভারতীয় ৫০০ রুপির নোট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাংলাদেশি মূল্য ৬৫০ টাকা।

বিজিবি মাদারগঞ্জ বিওপি সূত্রে জানা গেছে, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় মুদ্রাসহ আটক ব্যক্তিকে কচাকাটা থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় কচাকাটা থানায় মামলা নাম্বার ০৯, তারিখ ০৯/১০/২০২৬ ইং।
Hide quoted text

Share Button