জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়। সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় কার্যালয়ের ছাদে স্থাপন করা হয়েছে ৪৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্যানেল।
সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ জেলা প্রশাসকের কার্যালয়ের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৪৫ কিলোওয়াট বিদ্যুৎ। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং পরিবেশের ওপর চাপ কমবে।
সরকারি ভবনের ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের এ উদ্যোগকে জ্বালানি সাশ্রয় ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থার পথে কুড়িগ্রামের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
