এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার ।
এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, বিএনপি নেতা কাজী নিজাম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন, সার ডিলার নিতাই চন্দ্র সাহা, আবুল হাশেম।
সভায় কৃষকদের মাঝে সার ও বীজের সুষ্ঠু সরবরাহ নিশ্চিতকরণ, ন্যায্যমূল্যে বিক্রয়, বাজার পরিস্থিতি, মজুত ও বিতরণ কার্যক্রমের সার্বিক তদারকিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী সার ও বীজ বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, সার ও বীজ ব্যবসায়ী প্রতিনিধি এবং উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
