জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে কুড়িগ্রামে বিএনপি’র শোক সভা ও দোয়া মাহফিল

জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে কুড়িগ্রামে গভীর শোক ও শ্রদ্ধায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিএনপি নেতা আব্দুল আজিজ এবং পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আবু বকর সিদ্দিক বিএনপি নেতা শহিরুজ্জামান সাজু,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, কুড়িগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, সদস্য সচিব ইদ্রিস আলী, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফজলুল হক, সদস্য সচিব ইউনুছ আলী সহ স্থানীয় অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা বলেন,
“ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের ক্রান্তিকালে রাষ্ট্রপতি এবং স্পিকার হিসেবে তিনি যে সুদূরপ্রসারী ও নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন, তা দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর মতো একজন প্রাজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিকের চলে যাওয়া দেশ ও দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংসদকে কার্যকর করতে তাঁর অবদান নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়। সভায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল,শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, বাতি দল সহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share Button