স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে ফসলের প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা, খুঁটি, শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম খোদাদাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকসহ অনেকে।
