ফুলবাড়ীর শিবের বাজার স. প্রা. বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজার, সম্পাদক মুকুল

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৪ নম্বর বড়ভিটা ইউনিয়নের শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মুকুল মিয়া সরকার।

সোমবার (৭ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে সরকারি বিধিমালা অনুযায়ী ১২ সদস্যবিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব এবং একজন সহকারী শিক্ষক শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় দাতা সদস্য মো. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম বাবু।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পি. ভি. রুণী সাঈদা বেগম, শিক্ষক প্রতিনিধি মোমেনা বেগম, সহকারী শিক্ষিকা জেসমিন নাহার, রোকসানা খাতুন, বড়ভিটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য জান্নাতি খাতুন (আলো), অভিভাবক সদস্যবৃন্দ এবং একজন পুলিশ সদস্য(অবসরপ্রাপ্ত)চাকরিজীবী আব্দুল বারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Share Button