ফুলবাড়ীতে গ্রীন ভয়েসের টি-শার্ট, শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পরিবেশ সচেতনতা, শিক্ষা উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে টি-শার্ট, শিক্ষা উপকরণ এবং গাছের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন গ্রীন ভয়েস।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় উপজেলা নির্বাচন ও ট্রেজারি অফিস চত্বরে গ্রীন ভয়েস ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে সংগঠনের সদস্যদের মাঝে টি-শার্ট, এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়।
গ্রীন ভয়েস ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি নাইমুর রহমান নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাবিবুর রহমান (হাবিব) ও মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), সহ-সভাপতি ফেরদৌস খন্দকার, হৃদয় মাহমুদ, শাকিল হাসান কাব্য, সাগরিকা, শাকিল আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সরদার, বাইজিদ বোস্তামী, দপ্তর সম্পাদক রায়হান, প্রচার সম্পাদক সালাম মিয়া, উপ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং সদস্য শাহিন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রীন ভয়েস পরিবেশ সংরক্ষণ, শিক্ষার প্রসার এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি সমাজের কল্যাণে এবং দেশের ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে শিক্ষা উপকরণ, গাছের চারা ও সংগঠনের টি-শার্ট বিতরণ করা হয়।

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
তারিখ: ২৫/০৬/২০২৬
মোবাইল: ০১৭১৭৭৭৮৫৮৪

Share Button