বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:

২০ জুন ২০২৬ইং শনিবার বিকেলে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।

পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো,একাডেমিক কার্যক্রম এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম,শিক্ষার পরিবেশ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম, ট্রাস্ট সেক্রেটারি ড. মোহাম্মদ নুরুল আবছার, ট্রাস্ট সদস্য মোহাম্মদ ইসলাম কোম্পানি, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো.জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি.এ.এম. ওমর ফারুক, বিশ্ববিদ্যালয় প্রক্টর হাসান মাহমুদ,ছাত্র উপদেষ্টা মুহাম্মদ ওয়াহিদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও মাননীয় সংসদ সদস্যের সফরসঙ্গী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার মান এবং চলমান উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

তিনি উচ্চশিক্ষার প্রসারে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বান্দরবান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংসদ সদস্যের এই সৌজন্য সফরকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।

Share Button