ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে প্রচারণা শেষ করছেন জি.এস প্রার্থী সজীব

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা শেষ দিনে প্রার্থীরা ব্যাপক ভাবে তাদের নিজ নিজ পদে প্রচারণা কাজ সম্পন্ন করেছে।
এবার ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদ প্রার্থী চারজন এবং জি এস পদ প্রার্থী দুইজন এবং এ জি এস পদে চারজন সহ মোট প্রার্থী সংখ্যা ২২ জন।
সকল প্রার্থীদের থেকে প্রচার প্রচারণা এগিয়ে জি এস পদ প্রার্থী মোঃ সজীব মিয়া । প্রচার প্রচারণা সময় শিক্ষার্থীদের ব্যাপক একটি অংশ মোঃ সজীব মিয়ার পক্ষে প্রচারণা অংশ নেয়।
প্রাচারণ শেষ মোঃ সজীব মিয়া কলেজ কেম্পাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে আমি আশা করি এইবারে ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের ভোট ন্যায়ের এবং উন্নয়ন এর পক্ষেই হবে।
আর আপনার বিগত দিন দেখেছে আমি কলেজের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় কলেজের ব্যাপক উন্নয়ন কাজে সরাসরি অবদান রেখেছি এবং শিক্ষার্থীদের সকল আন্দোলনে তাঁদের পাশে থেকে তাঁদের অধিকার আদায় করেছি।
তাই আমি আশাবাদী এই ছাত্র সংসদ নির্বাচনে জি এস পদে শিক্ষার্থীরা আমাকে বিপুল পরিমান ভোটে জয়যুক্ত করবে।

Share Button