বান্দরবানে টিকাদানকারী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি:

গ্রাউস বান্দরবান সদর এরিয়া প্রোগ্রাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বাস্তবায়নে এবং বান্দরবান জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের কারিগরী সহযোগিতায় ১৯-২১ মে ২০২৬ইং তিন দিনব্যাপী প্রশিক্ষণ গ্রাউস অফিস হল রুমে গৃহপালিত প্রাণির টিকাদানকারী (Vaccinators) উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ প্রশিক্ষন প্রদান করেন বান্দরবান ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, ওয়ার্ল্ড ভিশন এর টেকনিক্যাল স্পেশালিস্ট এম এ আজিজ, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, প্রশিক্ষণ প্রদান করেন বান্দরবান সদর উপজেলা উপসহকারী প্রানি সম্পদ কর্মকর্তা মোঃ সেলিম উদ্দীন, মংক্যচিং মারমা উপ-সহকারী প্রানি সম্পদ কর্মকর্তা উপজেলা প্রানি সম্পদ অধিদপ্তর, বান্দরবান সদর, খেমং মারমা জুনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার গ্রাউস, বান্দরবান সদর এরিয়া প্রোগ্রাম, বান্দরবান সদর।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দরা জানান, প্রশিক্ষণার্থীরা গৃহপালিত প্রাণির টিকাদানকারী (Vaccinators) উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করে নিজের গৃহপালিত পশু পাখিদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করতে পারবে এবং এলাকার গৃহপালিত গরু ছাগল হাঁস মুরগীদের প্রাথমিক চিকিৎসা সেবা ও টিকা প্রদান করতে পারবে।

প্রশিক্ষণার্থীরা জানান, প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ভ্যাকসিনেশন: গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধে টিকা প্রদান উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হতে পরামর্শ ক্রমে প্রাথমিক চিকিৎসা সেবা ও টিকা প্রদান করতে পারবো, এতে আমাদের নিজেদের পরিবারের ও এলাকাবাসীর গৃহপালিত গরু ছাগল হাঁস মুরগীর চিকিৎসা দিতে পারবো।

Share Button