বান্দরবান হলর্টিকালচার সেন্টারে দুই দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণ

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:

গ্রাউস বান্দরবান সদর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বাস্তবায়নে এবং বান্দরবান জেলা হর্টিকালচার সেন্টার এর কারিগরি সহযোগিতায় হলর্টিকালচার সেন্টার হল রুমে ১৯ ও ২০ মে- ২০২৬ইং মঙ্গল ও বুধবার ০২ দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ প্রশিক্ষন প্রদান করেন বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক আবু নাইম মোহাম্মদ সাইফুদ্দিন, বান্দরবান বালাঘাটা হর্টিকালচার সেন্টার উপ-পরিচালক লিটন দেবনাথ,বান্দরবান ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, ওয়ার্ল্ড ভিশন এর টেকনিক্যাল স্পেশালিস্ট এম এ আজিজ, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, বালাঘাটা হার্টিকালচার সেন্টার উপ-সহকারী উদ্যান কর্মকর্তা অধীন চন্দ্র দে প্রমুখ।

প্রশিক্ষণে মাশরুমের গুরুত্ব, প্রকারভেদ, পুষ্টিগুণ, উপকারিতা এবং উৎপাদন কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে অংশ নেয় বান্দরবান পৌর এলাকার, উজেলায় ইউনিয়ন প্রায় ২৯ জন চাষি।

প্রশিক্ষকগন জানান, জমি, সার বা কৃমিনাশক ছাড়াই স্বল্প খরচে মাশরুম চাষ করা সম্ভব। ঘরের মধ্যেই এই চাষে পরিবারের সদস্যরা যুক্ত হতে পারে। সামান্য পুঁজি বিনিয়োগ করে বছরজুড়েই লাভবান হওয়া যায় বলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে আগ্রহী হচ্ছেন।

প্রশিক্ষণার্থী উমেনু মার্মা জানান, ‘দুই দিনের এই প্রশিক্ষণ আমাদের জন্য খুবই কাজে লাগবে। এতে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারলে সফলতা আসবে।’

Share Button