জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
আজ সোমবার (১৮ মে) কুড়িগ্রাম জেলা ছাত্রদলের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে “জুলাই জাতীয় সনদ” বিষয়ক লিফলেট বিতরণ করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
লিফলেটে উল্লেখ করা হয়, “জুলাই জাতীয় সনদে” রাষ্ট্রের সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করতে নির্বাচনী ব্যবস্থার সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, সংসদীয় ভারসাম্য, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন প্রস্তাবনার সঙ্গে বিএনপি একাত্মতা প্রকাশ করেছে।
এছাড়াও লিফলেটে বিএনপির পক্ষ থেকে বলা হয়, গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নম্বর প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ অনুচ্ছেদের পরিপন্থী এবং এটি প্রতারণামূলক। এ বিষয়ে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের সময় বিএনপি আপত্তি জানিয়েছিল বলেও উল্লেখ করা হয়।
তবে আপত্তিকর ‘খ’ নম্বর প্রশ্নটি বাদ দিয়ে স্বাক্ষরকৃত জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর বলেও লিফলেটে উল্লেখ করা হয়।
এ সময় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ও সাংবিধানিক ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই জাতীয় সনদের বিষয়বস্তু সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল,সাধারণ সম্পাদক সোহেল রানা,সিনিয়র সহ-সভাপতি হুমরান হাসনাত হীরক,সহ-সভাপতি সিফাত রহমান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাব্বি,যুগ্ম সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব দপ্তর সম্পাদক অর্ঘ্য সাহা দীপ,প্রচার সম্পাদক ইফতেখারুল ইসলাম স্বাধীন,সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম হাসান হৃদয়,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোরসালিন মারুফ,মজিদা কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মারুফ মিয়া,প্রচার সম্পাদক তাইফ ইসলাম,পলিটেকনিক সাধারণ সম্পাদক নাহিদ হাসান,যুগ্ম সম্পাদক রব্বানী, সাংগঠনিক সম্পাদক রিপন রহমান,সিনিয়র সহ-সভাপতি রুবেল মিয়া সহ নেতৃবৃন্দ।
