​বান্দরবানে এপেক্স ক্লাব অব সাঙ্গু’র সেবা কার্যক্রম অনুষ্ঠিত

মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:

জমকালো আয়োজনের মধ্য দিয়ে এপেক্স ক্লাব অব সাঙ্গু-এর ‘ক্লাব স্কুলিং, ৮ম পালাবদল, ন্যাশনাল বোর্ডের গ্র্যান্ড রিসিপশন ও সেবা কার্যক্রম’ বান্দরবান হিলটপ রেস্ট হাউস (পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রেস্ট হাউস)এ অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে ২০২৬, শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

​এপেক্স ক্লাব অব সাঙ্গু-এর সভাপতি এপেক্সিয়ান মোঃ রিদুয়ান করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর জাতীয় সভাপতি এপেক্সিয়ান এম বেলাল হোসেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ​এপেক্সিয়ান ওমর ফারুক রাশেদ (জাতীয় আইন সচিব, এপেক্স বাংলাদেশ), ​এপেক্সিয়ান গোলাম কবির (ডিজি৩,এপেক্স বাংলাদেশ), ​এপেক্সিয়ানদের দক্ষতা, নেতৃত্ব ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘ক্লাব স্কুলিং’ সেশনে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন আমন্ত্রিত রিসোর্স পার্সনগণ।

অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, ​এপেক্সিয়ান জাকির হোসেন (পিডিজি ৩, এপেক্স বাংলাদেশ), ​এপেক্সিয়ান বাবুল রঞ্জন শাহা (সেক্রেটারি, ডিস্ট্রিক্ট ৩), ​এপেক্সিয়ান হাবিবুর রহমান ভুইঁয়া ( সাবেক সভাপতি,এপেক্স ক্লাব অব সাঙ্গু), ​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব সাঙ্গু-এর সদ্য সাবেক সভাপতি এপেক্সিয়ান এ এস এম আহসানুল আলম রুমু, সাবেক সভাপতি এপেক্সিয়ান সোহরাব চৌধুরী, এপেক্স ক্লাব অব নীলাচল এর সভাপতি এপেক্সিয়ান মেধ কিং, এপেক্স ক্লাব অব বার আউলিয়া এর সেক্রেটারি এপেক্সিয়ান আফজল হোসেন ফারাবী এবং এপেক্স ক্লাব অব সাঙ্গু এর সেক্রেটারি এপেক্সিয়ান আনিসুর রহমান মোহন, এপেক্স ক্লাব অব সাঙ্গু এর বোর্ড অব ডিরেক্টরস, ফ্লোর মেম্বারবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​দিনব্যাপী এই আয়োজনে নতুন বর্ষের দায়িত্ব হস্তান্তর (পালাবদল), শপথ গ্রহণ এবং একই সাথে এপেক্স বাংলাদেশ-এর ন্যাশনাল বোর্ডের এক গৌরবোজ্জ্বল ‘গ্র্যান্ড রিসিপশন’ (Grand Reception) অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানের একপর্যায়ে আগামী ২০২৭ সালের ডিস্ট্রিক্ট গভর্নর (ডিজি ৩) প্রার্থী হিসেবে এপেক্স ক্লাব অব সাঙ্গু-এর অতীত সভাপতি এপেক্সিয়ান হাবিবুর রহমান ভুইঁয়া-কে এপেক্স ক্লাব অব সাঙ্গু’র পক্ষ থেকে অফিশিয়ালি একক মনোনয়ন প্রদান করা হয়। ক্লাবের সকল সদস্য ও উপস্থিত অতিথিবৃন্দ এই ঘোষণাকে করতালি ও উষ্ণ অভিনন্দনের মধ্য দিয়ে স্বাগত জানান।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, এপেক্স ক্লাব অব সাঙ্গু শুরু থেকেই পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও সামাজিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। ন্যাশনাল বোর্ডের এই আগমন, নতুন পালাবদল এবং আগামী দিনের যোগ্য নেতৃত্বের এই মনোনয়ন ঘোষণা ক্লাবের কার্যক্রমে আরও গতিশীলতা আনবে।

​আয়োজনের সর্বশেষ প্রোগ্রাম হিসেবে ক্লাবের নিয়মিত সামাজিক সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এই সেবা কার্যক্রমের অংশ হিসেবে আশরাফুল উলুম মাদরাসাকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

​সেবা কার্যক্রম শেষ হওয়ার পর চমৎকার এক নৈশভোজ (ডিনার) মাধ্যমে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

Share Button