ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৭ মে) বিকেলে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে জয়মনিরহাট এলএসডি গুদামে এ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, জয়মনিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, মা অটো মিলের মালিক ও আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ মণ্ডল, সুমন অটো মিলের স্বত্বাধিকারী খাদেমুল ইসলাম, দিনা অটো মিলের স্বত্বাধিকারী আব্দুল হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ১ হাজার ৬৮৩ মেট্রিক টন ধান প্রতি কেজি ৩৬ টাকা দরে, ১০ হাজার ৬৬৩ দশমিক ৯৮০ মেট্রিক টন সিদ্ধ চাল প্রতি কেজি ৪৯ টাকা দরে এবং ৫৫ দশমিক ৯৮০ মেট্রিক টন আতপ চাল প্রতি কেজি ৪৮ টাকা দরে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
