মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
বার্ষিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের বান্দরবানে ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
৫ মে মঙ্গলবার সকালে বান্দরবান সুয়ালক ইউনিয়ন পরিষদ হল মিলনায়তনে ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও সকল লাইন ডিপার্ট্মেন্টের প্রতিনিধিগণ এবং ইউপি সদস্যদের সমন্বয়ে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদ সদ্য সাবেক চেয়ারম্যান আবুল কুদ্দুছ। সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় আরো উপস্থিত ছিলেন ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক মুহাম্মদ আলী, সুয়ালক ইউপি প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আব্দুস ছবুর মেম্বার, মহিলা মেম্বার কুলসুমা বেগম, মহিলা মেম্বার আয়েশা বেগম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো: জসিম উদ্দিন মেম্বার, ইউপি সদস্য রফিকুল আলম, ইউপি সদস্য রেদা মং মারমা, ইউপি সদস্য শৈ ক্য হ্লা মারমা সুমন মেম্বার, ইউপি সদস্য লাল হাই বম, ইউপি ইয়ং রিং ম্রো, ইউপি সদস্য মো: রমজান আলী,ইউপি সদস্য মো:দুদু মিয়া প্রমুখ।
সভায় অতিথিরা বলেন, দেশের উন্নয়নে সকলের জন্য এক যোগে কাজ করে যাচ্ছে প্রধান মন্ত্রী তারেক রহমান। দেশের প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে তিনি বর্তমানে অনেক বেকার ছেলে মেয়েদের ভাগ্য উন্নয়নে নানা কর্মকাণ্ড গ্রহণ করেছেন। তাছাড়া প্রত্যেকটি ইউনিয়নে দারিদ্র বিমোচনের লক্ষ্যে প্রতিমাসে ভিজিটির চাল ও বিতরণ করছেন। সকলের মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটা জনসাধারণকে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়। সভাপতি প্রস্তাবিত খসড়া বাজেট বিশেষ সভায় চুড়ান্ত অনুমোদনের জন্য বিবিধ সনদ, লাইসেন্সের ধার্য্যকৃত ফি ও খাত ওয়ারী আয়-ব্যয় সংশোধন বিষয়ে সকলের মতামত গ্রহণ করা হয়।
বার্ষিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের বান্দরবানে ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভায় রাজস্ব আয় ধরা হয়েছে ৩৭লক্ষ ১১হাজার ১২৯টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ১কোটি ৭১ লক্ষ ৯০ হাজার ৭৮৮ টাকা, মোট আয় ধরা হয়েছে ২কোটি ৯০ লক্ষ ১হাজার ৯১৭,টাকা। সমপরিমাণ মোট ব্যয় ধরা হয়েছে। সভায়
২০২৬-২৭ অর্থ বছরের বাজেট সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি গৃহীত ও অনুমোদিত হয়।
