নাগেশ্বরীতে ৭৫ বছরের বৃদ্ধ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭৫ বছর বয়সের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে তিনি হাটতে বের হয়ে আর বাসায় ফিরে আসেননি।

জানা যায়, নাগেশ্বরীর পরিচিত মুখ এবং নাগেশ্বরী কলেজ মোড়ের লোকনাথ জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী বাবলু কর্মকার (বাবলু বানিয়া) প্রতিদিনের ন্যায় সকালে হাঁটতে বের হয়ে আর বাসায় ফিরেনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি শারীরিকভাবে অসুস্থ, স্ট্রোকের রোগী এবং কথা বলতে পারেননা। পরিবারের লোকজন সব জায়গায় তাকে খুঁজে বেড়াচ্ছে। তার ছেলে রাজু কর্মকার বাবার সন্ধান চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। রাজুর ফোন নম্বর ০১৭১৭-৩১৬৮৯৮। কোথাও তাকে দেখা গেলে উল্লেখিত ফোন নম্বরে জানানোর জন্য অনুরোধ করেছেন তার ছেলে।

নিখোঁজ ব্যক্তির ছেলে রাজু কর্মকার এ প্রতিবেদককে জানান, ফেসবুকে পোস্ট দেখে এক বাসের স্টাফ তাকে ফোন করে জানিয়েছেন যে, তিনি রংপুর শহরের শাপলা চত্ত্বর বা ট্রাক স্ট্যান্ডের কাছাকাছি কোন জায়গায় নেমেছেন। এদিকে পরিবারের পক্ষে থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Share Button