স্টাফ রিপোর্টার:
সারা দেশে জেকে বসেছে শীত। আর এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঠান্ডায় কাহিল এসব অসহায় ও দুস্থ মানুষদের কষ্ট কিছুটা লাঘব করতে স্পর্শ ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া বাজারে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে । রায়গঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও খাপখাওয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর ইসলাম মন্ডলে’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক হাবিবুর রহমান হাবু, বিশেষ অতিথি জনতা ব্যাংকের অব. ম্যানেজার নবিউল্লাহ, স্পর্শ ফাউন্ডেশনের উপদেষ্টা আ. মোনাইম, সিনিয়র সাংবাদিক রবিউল ইসলাম নাঈম, সাংবাদিক আবু হাসান আনছারী, লাদেন মাহমুদ প্রমুখ ।
বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন স্পর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ রানা, সাধারণ সম্পাদক সাহাবুর রহমান।
