ফুলবাড়ীতে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু ।। স্বজনদের আহাজারি

নুরনবী মিয়া, ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডাক্তারের অবহেলায় মজিবর রহমান (৬২) নামের একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি হলেন উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ভুড়িয়ারকুটি গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে। নিহত ব্যক্তি বুধবার পাট ক্ষেতে দিনমজুরীর কাজ করতে গেলে তিনি হঠাৎ করে দুপুর ১২ টায় অসুস্থ বোধ করলে তার নিকট আত্মীয়রা তাকে দুপুর ১ টায় ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আক্তারা বেগম সেই মুহুর্তে উপস্থিত না থাকায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির স্বজনেরা বারবার দায়িত্বপ্রাপ্ত ডাক্তারকে মোবাইল ফোনে ডাকলেও তিনি অবহেলার কারণে প্রায় ১৮ মিনিট পরে জরুরী বিভাগে ডাক্তার উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে মৃত ঘোষনা করেন। মৃত্যুর খবর স্বজনদের মাঝে ছড়িয়ে পরলে হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।
রোগীর স্বজন রিয়াজ উদ্দীন, মকিজল হক ও বোন মজিয়া জানান, রোগী বাড়ীতে হটাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রæত ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেসময় কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত অবস্থায় কোনো ডাক্তার ছিলেন না। ১৮/২০ মিনিটের মত সময় ধরে শোর চিৎকার করার পর জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার আখতারা বেগম (স্যাকমো) আসেন। জরুরী বিভাগে ডাক্তার উপস্থিত থাকলে আমাদের রোগি মারা যেত না।
জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আখতারা বেগম (স্যাকমো) জানান, আমি একটু বাইরে ছিলাম। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরী বিভাগে এসে রোগীর প্রেসার চেক করে তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই। পরে মেডিকেল অফিসারকে জানাই।
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আক্তারা বেগমের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে দেরীতে উপস্থিত হওয়ার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, আমি পুরাতন হাসপাতালে ছিলাম।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইয়াকুব আলী সর্দার জানান, অভিযোগের বিষয়টি শুনেছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Share Button