নাগেশ্বরীতে পাকা রাস্তা কেটে দুর্ভোগ পথচারীর।। ঘটছে দুর্ঘটনা

স্টাফ রিপোর্টারঃ

নাগেশ্বরীতে পাকা রাস্তা কেটে চলাচল ব্যহত পথচারীর। ঝুঁকি নিয়ে পাড়াপার হচ্ছে জনসাধারণ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ঝান্ডারের মোড় এলাকায় আজ রাত আটটার দিকে দেখা গেছে এমন চিত্র। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানায় রাস্তার দক্ষিণে বন্যার পানি থাকায় লোকজন এই পাকা রাস্তা কেটে দিয়েছে। এতে করে চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে পথচারি। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে রাতের অাঁধারে চলতে গিয়ে হঠাৎই খালে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে মোটর সাইকেল, বাই সাইকেল আরোহী, রিকশাচালক, ইজিবাইকসহ নানা যানবাহন ও এ পথে চলাচলকারী মানুষ । স্থানীয়দের অভিযোগ ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও কোনো ব্যবস্থা নেননি স্থানীয় ইউপি সদস্য কিংবা চেয়ারম্যান। নাম প্রকাশে অনিচ্ছুক দুই ব্যাক্তি বলেন সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী লাকু গত সোমবার দুপুরে দেখে গেলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। ফলে দিনে কিংবা রাতে চলাচল করতে পারছেন না এই রাস্তায়। স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ভয়ে স্কুলে যেতেও চায় না।
সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী লাকুর সাথে যোগাযোগ করতে একাধিকবার ফোন করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন চেয়ারম্যানের সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।

Share Button