স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। পুলিশই জনতা, জনতাই পুলিশ” প্রতিপাদ্য নিয়ে নাগেশ্বরী থানার আয়োজনে রোববার বেলা ১১ টায় এ অনুষ্ঠান হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ। বিশেষ অতিথি ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির, ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আব্দুল মান্নানসহ ইসলামী আন্দোলন ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এছাড়াও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
