দেশগড়ার পরিকল্পনা শীর্ষক নির্বাচনী প্রশিক্ষণের দায়িত্ব পেলেন ওয়ায়েস কারনী

জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

‎“দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম-২ (রাজারহাট–ফুলবাড়ী ) আসনের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ায়েস কারনীকে। কেন্দ্রীয় প্রশিক্ষণ টিমের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী তিনি এ আসনে মাঠপর্যায় কার্যক্রম তদারকি, প্রশিক্ষণ সমন্বয় এবং প্রার্থী-সহায়ক নির্বাচনী প্রস্তুতি পরিচালনা করবেন।এমন খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাক্ষাত করে ওয়ায়েস কারনীকে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয়রা!

‎বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের ঘোষিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ায়েস কারনী।

‎ওয়ায়েস কারনী কুড়িগ্রাম ২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ মার্কার প্রার্থী, আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল এর বড় ছেলে।স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ওয়ায়েস কারনীকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের বিষয়টি খুবই ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে বলে জানান সুশীল সমাজ।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সুত্রে জানা যায়,আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে বিএনপির সকল অঙ্গ সংগঠনকে আরও সক্রিয় করতে প্রতিটি আসনে আলাদা আলাদা প্রশিক্ষণ দায়িত্বশীল নিয়োগ দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় ওয়ায়েস কারনীকে কুড়িগ্রাম-২ আসনের দায়িত্ব প্রদান করা হয়।

‎দায়িত্ব পাওয়ার পর তরুন নেতা ওয়ায়েস কারনী জানান, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় জোরদার করে নির্বাচনী পরিকল্পনা বাস্তবায়নই হবে আমার প্রধান কাজ। মাঠপর্যায় কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং ভোটার যোগাযোগ কার্যক্রমকে গতিশীল করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

Share Button