মনোনয়নপত্র সংগ্রহ করলেন কুড়িগ্রাম-১ আসনে এনসিপির সাহসী নাম নাসিরা খন্দকার নিসা

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রাম জেলার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির সকলের পর্যবেক্ষণ ও নাগেশ্বরী এবং ভূরুঙ্গামারী উপজেলার জনসাধারণের মতামতের ভিত্তিতে জানা গেছে কুড়িগ্রাম-১ আসনে পরিবর্তনের সাহসী নাম নাসিরা খন্দকার নিসা। মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা কমিটির এই যুগ্ম সদস্য সচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তিনি। মনোনয়ন সংগ্রহ করে সবার দোয়া ও সমর্থন কামনাও করেন এনসিপির এই নেত্রী।

তার সমর্থকরা মনে করছেন কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে জোট রাজনীতির হিসাব-নিকাশে আটকে থাকা একটি অবহেলিত জনপদ। বারবার “সমঝোতার প্রার্থী” নির্বাচিত হওয়ায় এই আসন থেকে উঠে আসেনি কোনো শক্তিশালী জাতীয় কিংবা আঞ্চলিক নেতৃত্ব। সংসদে গিয়ে প্রতিনিধিরা থেকেছেন নীরব দর্শকের ভূমিকায়। ফলে উন্নয়ন থেকেছে কাগজে-কলমে, বাস্তবতায় নয়।

এই প্রেক্ষাপটে তাই নাসিরা খন্দকার নিসা কেবল একজন প্রার্থী নন তিনি একটি ভাঙন, একটি পরিবর্তনের ঘোষণা।
এই নতুন মুখ জানান, নারী নেতৃত্বের নতুন অধ্যায়
বেগম রোকেয়ার উত্তরাধিকারী বৃহত্তর রংপুর অঞ্চলে আজও কুড়িগ্রাম জেলা থেকে সাধারণ আসনে কোনো নারী নেতৃত্ব জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারেনি। সেই ঐতিহাসিক শূন্যতা পূরণ করতে সাধারণ আসন থেকেই এগিয়ে এসেছেন সংরক্ষিত আসনের গণ্ডি ভেঙে। তিনি বিশ্বাস করেন,
“নারী নেতৃত্ব দয়া নয় যোগ্যতার প্রশ্ন।” যোগ্যতা, উদ্যোগ ও জনভিত্তিতে নাসিরা খন্দকার নিসা একজন শিক্ষিত, সংগঠক ও সফল নারী উদ্যোক্তা। নিজ উদ্যোগে শত শত নারীর কর্মসংস্থান সৃষ্টি করেছেন বলেও জানান তিনি। দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন নারী, যুবক ও সাধারণ মানুষের মধ্যে রয়েছে তার বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়। এটি দীর্ঘ প্রস্তুতির ফল। অনেকে বলছেন নির্বাচনী বাস্তবতা ও সম্ভাবনা স্থানীয় জনমত, তৃণমূল জরিপ ও মাঠপর্যায়ের অভিজ্ঞতায় স্পষ্ট যদি জাতীয় নাগরিক পার্টি (NCP) থেকে নাসিরা খন্দকার নিসাকে নমিনেশন দেওয়া হয়, তাহলে তিনি কেবল প্রতিযোগিতায় থাকবেন না। পি আর পদ্ধতির ভোট গণনায় অন্য যেকোনো প্রার্থীর তুলনায় উল্লেখযোগ্য ভোট পাওয়ার বাস্তব সম্ভাবনা রাখেন।

নাসিরা খন্দকার নিসা জানান মানুষের ভালোবাসা অর্জন আর তাদের সেবা করে এই এলাকা ও এলাকার মানুষের দুঃখের সময় পাশে থাকতে চান। এ অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার আদায় করে তাদের ভাগ্যোন্নয়নে কাজ করে যেতে চান তিনি।

Share Button