আন্তর্জাতিক নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপের জন্মদিন উদযাপন

১৩ ডিসেম্বর ২০২৪, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপের জন্মদিন। বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের নৃত্যশিল্পীদের পক্ষ থেকে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা জানানো হয়েছে।

মোহাম্মদ দ্বীপ শুধু একজন দক্ষ নৃত্যশিল্পী নয়, তিনি একজন মানবিক ব্যক্তিত্বও বটে। যে কোনো নৃত্যশিল্পী বা মানুষের বিপদে তিনি সবসময় পাশে থাকেন। সম্প্রতি মুঠোফোনে তাঁর সঙ্গে কথা বললে জানা যায়, নৃত্য ও ব্যক্তিগত কাজে খুব ব্যস্ত থাকায় জন্মদিনের অনুষ্ঠানটি তিনি কয়েক দিন পর উদযাপন করবেন।

একজন বৃটিশ বাংলাদেশী হিসেবে তিনি রাজনীতি, সমাজসেবা এবং লন্ডনে হিউম্যান রাইটস ও চ্যারিটি কাজে দীর্ঘ বছর নিঃশ্বার্থভাবে অবদান রাখছেন। নতুন যারা ইংল্যান্ডে আসেন, তাদের তিনি বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করে থাকেন।

শিল্পী নিজেও সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন নিজের, তার মা এবং পরিবারের সকলের জন্য। বিশেষজ্ঞদের মতে, পরোপকারী এই শিল্পীকে ভবিষ্যতে বড় ধরনের অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা উচিত।

 

Share Button