কুড়িগ্রামে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জাফর আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বদির উপর গুলিবষন এর প্রতিবাদ এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপি এবং অংগ ও সহযোগ সংগঠন সমুহের সমাবেশ ও প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি শহরের সবুজ পাড়াস্থ বিএনপির পার্টি অফিস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কলেজ মোড়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব,সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, প্রাক্তন মেয়র আবু বক্কর, পৌর বিএনপি-র আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির,যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান,স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন ।

বক্তারা বলেন যারা নির্বাচনকে বানচাল করতে চায় তাদের দ্রত আইনের আওতায় এনে বিচারর দাবী জানান।এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বদির উপর গুলিবষন কারীদের দ্রত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিল চলাকালে শহরের কয়েকটি এলাকায় উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

Share Button