চাই অভুক্ত সোনার বাংলা-আলিফা তাবাচ্ছুম শিখা

 

 

 

কতশত রজনী নির্ঘুম আমার এ প্রাণ

কত দিবস অভুক্ত এ মন,

কত না বছর অন্তরে বিদ্রোহ করছে অসীম চিন্তার ধারা,

আহ কি নিদারুণ এ ব্যাথা আমার বক্ষদ্বয়ে!

শুধু আমার দেশের কথা আমার জন্মভূমির নিপীড়িত অসহায় মানুষের কথা ভেবে।

শুনতে কি পাওনা কত মজলুম অনাহারে কাজের অভাবে,

কত শিশু কেদে কেদেই ঘুমিয়ে পড়ছে শখ পূরণ সেতো পাহারের মত কঠিন।

দেখতে কি পাওনা শত কোটি যুবকের বেকারত্বের দহন?

কত না পড়াণ জ্বলেপুড়ে ছায় হয়ে যাচ্ছে বিভিষীকাময়

শুধু আত্মসম্মানে আত্মসমর্পণ।

পৃথিবী কবে সেই অপরুপ সাজে সাজবে যেদিন কেউ থাকবেনা অনাহারে-থাকবেনা কোন পথশিশু আর বৃদ্ধ?

চাই শান্তিময় অভুক্ত আমার সোনার বাংলা।

Share Button