বিএনপির ৩১দফা বাস্তবয়নে কুড়িগ্রামে গণসংযোগ ও লিফলেট বিতরণ

জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:

কুড়িগ্রাম শহীদ জিয়া বাজারে নাগরিকদের জন্য আলোকিত কুড়িগ্রাম-২ আসন উপহার দেওয়ার উদ্দেশ্য নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন কুড়িগ্রাম ২৬, সদর -২ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ
মঙ্গলবার , কুড়িগ্রাম শহীদ জিয়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য আশরাফুল হক রুবেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসিম পারভেজ তারা,যুব নেতা সাজু, সহ পৌরবিএনপি যুবদল,ছাত্রদল, শ্রমিক দল,তাতি দল,স্বেচ্ছাসেবক দল,দলের,অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,
আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, এ বিষয়ে বিষয়ে মন্তব্য করে বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে এবং ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, এবং কৃষকের ন্যায্য দাবি পূরণ করা হবে।

Share Button