কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা শাখার গণ অধিকার পরিষদের আয়োজনে অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সহ অর্ধশতাধিক নেতাকর্মীর উপর কতিপয় সেনা সদস্য, পুলিশ এবং ফ্যাসিস্টের দোসর জাতীয় পাটির হামলার প্রতিবাদে সর্বদলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ সন্ধ্যায় গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সমন্বয়ে কুড়িগ্রাম শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় শাপলা মোড়ে এসে শেষ হয়।
এসময় কুড়িগ্রাম জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক,এনসিপির মুখ্য সংগঠক মুকুল মিয়া , হাবিবুল ইসলাম হাবিব বাবলু সাংগঠনিক সম্পাদক, বাবলু আব্দুল্লাহ সহ-সভাপতি গণ অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা,
সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকার কুড়িগ্রাম সদর উপজেলা গণ অধিকার পরিষদ।
বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন নূরের উপর হামলাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক।
