কুড়িগ্রাম প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যে এ উপলক্ষে একটি র্যালি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা, যুব ঋণের চেক, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের সম্মাননা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, আইসিটি কর্মকর্তা এটি এম মামুদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আবু হেনা মো. মহসীন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকসহ অনেকে।
