শ্রেষ্ঠ যুব সংগঠক সম্মাননা পেলেন নয়া খবর’র ভয়েস প্রেজেন্টার অনন্যা ‎

স্টাফ রিপোর্টার: 

‎শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নয়া খবর’র ডিজিটাল বিভাগের ভয়েস প্রেজেন্টার অনন্যা খাতুন। জাতীয় যুব দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয় আয়োজিত র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, যুব সংগঠকদের সসম্মাননা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। সংগঠক হিসেবে বিভিন্ন সময় বাল্যবিয়ে প্রতিরোধ, সামাজিক কাজে অংশগ্রহণসহ বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি হিসেবে সন্তোষপুর ইউনিয়ন থেকে নারী ক্যাটাগরিতে অনন্যা খাতুনের হাতে শ্রেষ্ঠ সংগঠকের সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ টি ইউনিয়নের যুব সংগঠককে সম্মাননা দেয়া হয়। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আবু হেনা মো. মহসীন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক প্রমুখ। এছাড়াও ‎উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা এতে অংশ নেন। অনুষ্ঠানে আলোচনাসভা, যুব ঋণের চেক বিতরণ, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের সম্মাননা প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়।

Share Button