কুড়িগ্রাম প্রতিনিধি:
করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানা এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করছে বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন শুভ সংঘ। কাযক্রমের অংশ হিসেবে রবিবার সকালে শুভ সংঘের কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শহরের কলেজ মোড় এলাকায় পথচারী, ফুটপাতের দোকানদার, যাত্রী ও সাধারণ মানুষের মাঝে শতাধিক মাস্ক ও সচেতনার জন্য লিফলেট বিতরণ করা হয়েছে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি খন্দকার খায়রুল আনাম,সহ- সভাপতি শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সাইমুল ইসলাম সাজু, কার্যকরি সদস্য রোকনুজ্জামান রোকন
শুভ সংঘ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি খন্দকার খায়রুল আনাম বলেন, বর্তমানে করোনা সংক্রমণ আবারও বাড়ছে। মানুষ যেন স্বাস্থ্যবিধি মানে, মাস্ক ব্যবহার করে, সেই বার্তা দিতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। মানুষ সচেতন হলে অনেক বড় বিপদও এড়ানো সম্ভব।’ কাযকরি সদস্য রোকনুজ্জামান রোকন বলেন, বসুন্ধরা শুভ সংঘ সব সময় ভালো কাজের সাথে রয়েছে। বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে ধীরে ধীরে করোনার প্রকোপ দেখা যাচ্ছে । প্রায় প্রতিদিনই দেশে কোথাও না কোথাও করোনা রোগী সনাক্ত হচ্ছে। তাই আমরা বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সচেতনা মূলক কাজ করছি। সামনের দিনে এমন কাজ অব্যহত থাকবে।
কুড়িগ্রাম সরকারী কলেজের শিক্ষার্থী রবিন বলেন, শুভ সংঘ বরাবরেই মত এবারও এই সচেতনমূলক কাজগুলো করে যাচ্ছে এর জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আশাকরবো সামনের দিনেও শুভ সংঘ এ ধরনের কাজগুলো করবে।
উল্লেখ্য, বসুন্ধরা শুভ সংঘ দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক নানা মানবিক উদ্যোগের মাধ্যমে দেশের নানা প্রান্তে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে যেমন সচেতনতা বাড়াচ্ছে, তেমনি তরুণ সমাজকে সামাজিক দায়িত্ববোধেও উদ্বুদ্ধ করছে।
